তিব্বতে টানেল ধসে মৃতের সংখ্যা বেড়ে ২০
তিব্বতে টানেল ধসে মৃতের সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে। চীনের নাইংচি শহরে টানেলধসের ঘটনায় এখনও অন্তত আটজন নিখোঁজ রয়েছেন।
আজ শুক্রবার চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বিষয়টি নিশ্চিত করেছে।
গ্লোবাল টাইমস প্রকাশিত ছবি থেকে দেখা গেছে, উদ্ধারকর্মীরা তুষারের নিচে চাপা পড়া যানবাহনগুলো শনাক্ত করতে খননকাজ চালিয়ে যাচ্ছেন। তিব্বতের দক্ষিণ-পশ্চিমে নাইংচি শহরের সঙ্গে মেদোগ কাউন্টির সঙ্গে সংযোগকারী একটি রাস্তা ও হাইওয়ে টানেলে ভয়াবহ তুষারপাতের ঘটনায় এই হতাহতের ঘটনা ঘটে।
শুক্রবার পর্যন্ত দুর্ঘটনাস্থল থেকে অন্তত ২০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, তবে আটজন এখনও নিখোঁজ রয়েছেন বলে উল্লেখ করা হয়েছে গ্লোবাল টাইমসের প্রতিবেদনে। মঙ্গলবার স্থানীয় সময় রাত ৮টায় প্রবল তুষারপাতের পর থেকে এখন পর্যন্ত অন্তত ৫৩ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে পাঁচজন গুরুতর আহত।
আরও পড়ুনঃ আমাদের গণতন্ত্র বিদেশিদের ফরমায়েশে চলবে না: ওবায়দুল কাদের





